আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার-৩

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার-৩ ছবি:
আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেপ্তার-৩ ছবি:

 আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। 

জানাযায়, আদমদীঘি থানার পুলিশ  শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের দুই মামলার  সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার ঈদগাহ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে তৌফিকুর রহমানকে  নিজ বাসা থেকে পুলিশ  গ্রেপ্তার করে।

 এছাড়াও পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা বিক্রয় ও সেবনের দায়ে চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কালাচাঁদ মোহন্তের ছেলে গোপাল মোহন্ত এবং CR/ WA মূলে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাহার আলী সরদারের ছেলে সুমন সরদারকে পুলিশ গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত তিন আসামীকে রবিবার ( ৫ জুলাই)  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত